প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হওয়ার রোমাঞ্চ নামিবিয়া-ওমানের

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ১৮:৫০আপডেট : ০২ জুন ২০২৪, ২২:০৭

ওমান ও নামিবিয়ার প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরানো, হরহামেশাই তারা মাঠে মুখোমুখি হয়। কিন্তু তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও কখনও দুই দলের সামনাসামনি দেখা হয়নি। এবার সেই ক্ষণ এসে গেলো। বার্বাডোজে নিজেদের শক্তিমত্তা দেখাতে মাঠে নামছে দুই দল। 

টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে নামিবিয়া। ২০২১ সালে সুপার টুয়েলভে উঠে চমকে দেওয়া দলটি আগের চেয়েও ভালো কিছু করতে চায়। বিশ্বকাপে অভিষেকে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে বিদায় করেছিল আফ্রিকান দলটি। আর পরের বছর প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখায় তারা, যদিও পারেনি পরের পর্বে উঠতে।

আফ্রিকা বাছাইয়ে এবার দাপট দেখিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নামিবিয়া। ছয় ম্যাচের সবগুলো জিতে তারা পড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো কঠিন দলের গ্রুপে। সুপার এইটে চোখ রেখে আপাতত ওমান ও স্কটল্যান্ডকে হারাতে চায় তারা, তারপর না হয় অঘটনের কথা ভাববে। সেই লক্ষ্যে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বার্বাডোজে ওমানের মুখোমুখি হচ্ছে নামিবিয়া।

তবে ওমানকে এত সহজ মনে করার কারণ নেই। এই তো এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ এ জিতেছে নামিবিয়া।

ওমানও তাদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। টানা পাঁচ ম্যাচ জিতে এসিসি প্রিমিয়ার কাপ ফাইনালে ওঠে তারা, সেখানে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যায়। অভিজ্ঞ জিশান মাকসুদের বদলে এবারের বিশ্বকাপে দলটির নেতৃত্বে আছেন আকিব ইলিয়াস। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। শেষ ৯ ম্যাচে ২৯৯ রান, বল হাতেও কম যাননি। ১৭ উইকেট নিয়েছেন ৬ এর একটু বেশি ইকোনমিতে। অভিজ্ঞতার বিচারে এবার দল ভারী করছেন ২০১৬ বিশ্বকাপে খেলা মাকসুদ, মেহরান খান ও বিলাল খান।

নামিবিয়ার ভরসার জায়গা অভিজ্ঞ গেরহার্ড এরাসমাস। শেষ ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, ব্যাটিংয়ে এসেছে ৫ ম্যাচে ১৪৫ রান। ২০২১ সালে দলটির সাফল্যের কাণ্ডারি ডেভিড উইজ এবার নিজেকে তৈরি করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও মেজর লিগ ক্রিকেট খেলে কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়েছে গেছে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের।   

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী