বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করবো: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৮:৫৫আপডেট : ০২ জুন ২০২৪, ১৮:৫৫

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। কিন্তু তার আগে স্বস্তি নেই বাংলাদেশের ড্রেসিংরুমে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। এরপর শনিবার ভারতের বিপক্ষে যেমন খেললো শান্তর দল, তাতে করে ড্রেসিংরুমে নিশ্চিত করেই অস্বস্তি সঙ্গী হবে লাল-সবুজ জার্সিধারীদের। এই অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশ্বাস দিলেন, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করার।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, ‘মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী হয়েছে খেলা)। কিন্তু বোলাররা দারুণ করেছে। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করবো।’

সাম্প্রতিক ব্যর্থতা মাথায় রাখতে চান না শান্ত। তার বিশ্বাস, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

যুক্তরাষ্ট্রে গেলেও চোটের কারণে তিন ম্যাচের সিরিজে খেলেননি তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও ছিলেন না এই পেসার। ভারতের বিপক্ষে মোস্তাফিজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। শান্ত মনে করেন, তারা ফিরলেই দলের আবহ বদলে যাবে। অধিনায়ক বলেন, ‘তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে। আমার মনে হয়, সবাই প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য মাঝে আমাদের হাতে সাত দিন সময় আছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী