স্পিনবান্ধব গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৮:২৬আপডেট : ০৮ জুন ২০২৪, ১৬:১৪

২০১৫ সাল থেকে বিশ্বকাপের নকআউটে ওঠার হিসাবে সবচেয়ে সফল দল নিউজিল্যান্ড। ওই সময় থেকে ছয়টি সাদা বলের ইভেন্টের সবগুলোতে সেমিফাইনাল খেলেছে তারা, ফাইনাল তিনবার। কিন্তু তাদের ট্রফি কেবিনেট শূন্য পড়ে আছে। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন একটি গ্রুপে তারা পড়েছে, যেখানে পা হড়কালেই আগেভাগে শেষ হয়ে যাবে এই অভিযাত্রা।

প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সামনে কঠিন পরীক্ষা। শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ‘সি’ গ্রুপে তাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। সাদা চোখে দুই দলের শক্তিমত্তায় বড় ফারাক দেখা গেলেও পিচটা গায়ানার বলে কিউইদের সতর্ক না হয়ে উপায় নেই। কারণ প্রোভিডেন্সের ২২ গজ স্পিনারদের স্বর্গ। আর আফগানিস্তানের আছে স্পিনারদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইনআপ। যদিও এই পিচে উগান্ডার বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বাজিমাত করেন তাদের পেসার ফজলহক ফারুকী।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ না খেলা তিন দলের একটি নিউজিল্যান্ড। তাই ক্যারিবিয়ান কন্ডিশনে আদর্শ প্রস্তুতি বলতে গেলে নেওয়া হয়নি তাদের। তাতে করে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের বিপক্ষে কি সংগ্রাম করতে হবে ব্যাটারদের?

প্রস্তুতি ম্যাচ না খেলার অন্যতম কারণ নিউজিল্যান্ডের অধিকাংশ খেলোয়াড় ছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজিতে নিয়মিত খেলে গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট প্রস্তুত। তারা পার্থক্য গড়ে দিতে পারেন। এছাড়া ইনজুরি থেকে ফিন অ্যালেন ও ডেভন কনওয়েকে ফিরে পেয়ে শক্তি বেড়েছে তাদের। ব্যাটিং কৌশলে বৈচিত্র আনতে পারে ডান-বাঁহাতি ব্যাটারদের লাইনআপ।

স্পিনস্বর্গে নিউজিল্যান্ড যে শূন্যহাতে খেলবে তা নয়। ওয়েস্ট ইন্ডিজ স্যান্টনারের বোলিংয়ের জন্য প্রিয় জায়গা। সেখানে ৫.৫০ ইকোনমি রেট ও ১৬.৮৩ গড়ে বোলিং করেছেন। গত দুটি বিশ্বকাপে আর কোনও বোলারের তার চেয়ে বেশি গড় রিলিজ পয়েন্ট (২.২৭ মিটার) নেই। রিলিজ স্পিড বৈচিত্র করার ক্ষমতা দিয়ে বিশ্বকাপে যে কোনও দলকে খোলসবন্দি করতে পারেন স্যান্টনার।

এছাড়া বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র ও ফিলিপসের অফস্পিন নির্ভার রাখছে নিউজিল্যান্ডকে। এছাড়া ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের সিম বোলিং ব্ল্যাক ক্যাপদের শক্ত অবস্থানে রাখছে। এই পেস বিভাগ শুক্রবার আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দাঁড়িয়ে গিয়ে শক্ত ভিত গড়তে চাইবেন, যেন টানা দুটি জয়ে গ্রুপে ভালো অবস্থান নেওয়া যায়।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম