নেপালের বিপক্ষে আহত শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৮:৩৪আপডেট : ১১ জুন ২০২৪, ১৮:৩৪

সমীকরণ একেবারেই সহজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে শ্রীলঙ্কাকে গ্রুপের বাকি দুটি ম্যাচই জিততে হবে। সেটাও যথেষ্ট হবে না যদি বাংলাদেশ আর কোনও ম্যাচ না হারে। এবারের টুর্নামেন্টে বাজে শুরুর খেসারত দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। দুই ম্যাচে দুটি হার দেখেছে তারা। আহত লঙ্কানরা আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নেপালের মুখোমুখি হবে।

প্রথম জয় পেতে শ্রীলঙ্কাকে প্রত্যেক বিভাগেই উন্নতি করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছে বিবর্ণ ব্যাটিংয়ের কারণে। যদিও কন্ডিশন ব্যাটিং বান্ধব ছিল না। বাংলাদেশের বিপক্ষেও ভুগেছে শ্রীলঙ্কা। ১৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান করা দলটি মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়।

এই আসরের অন্যতম দুর্বল দল নেপালের বিপক্ষে সেই হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য শ্রীলঙ্কার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ১০৬ রানে অলআউট হওয়া দলটিকে যে লঙ্কান বোলিং আক্রমণের সামনে ভুগতে হবে, তা ধারণা করা যায়। মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারার মতো বোলারদের মোকাবিলা করা খুব কঠিন হবে নেপালি ব্যাটারদের জন্য। তবে এই আসরে কোনও কিছুর নিশ্চয়তা নেই। আত্মবিশ্বাসী নেপাল প্রথমবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ঘটিয়ে দিতে পারে অঘটন।

তবে নেপালের চেয়ে শ্রীলঙ্কার জন্য বড় বাধা বৃষ্টির পূর্বাভাস। এই আসরে প্রথমবার ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ফ্লোরিডার লডারহিল। বুধবার ম্যাচের সময় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তাতে করে এই ম্যাচেই শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে।

এই লডারহিলে শ্রীলঙ্কা সবশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলেছিল ২০১০ সালে, ওই সিরিজে খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজই কেবল আছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী