প্রোটিয়াদের কাছে হেরে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলো নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৪, ১৩:৪৩আপডেট : ১৫ জুন ২০২৪, ১৩:৫৮

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাচ্ছে চমকের পর চমক। দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে থামিয়ে জয়ের সম্ভবনা তৈরি করেছিল নেপাল। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠেনি তারা। শেষ বলে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে। প্রোটিয়াদের কাছে এক রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। প্রোটিয়াদের কাছে হারের পর বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে হিমালয়ের দেশটি।

১৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কোন সমীকরণের গ্যাঁড়াকলে পড়তে না চাইলে নেপালের বিপক্ষে জিততে হবে নাজমুল হোসেন শান্তদের। আর হেরে গেলে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও ডাচদের জন্য কাজটা খুব কঠিনই। নেপালের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে হারলেই হবে না। লঙ্কানদেরকে বড় ব্যবধানে হারাতে পারলেই কেবল দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাওয়ার সুযোগ পাবে নেদারল্যান্ডস।

শনিবার শেষ বলে ২ রানের সমীকরণ মেলাতে পারেনি নেপাল। আর তাতে ১ রানের হতাশাজনক হারে দলটি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।   ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝরেছে নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে। হতাশ হলেও নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ‘ফাইট’ করার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেতো। এটা বাদে সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। আজ হয়নি। পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’

পাউডেল আরও বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’

  /আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি