ফার্গুসনের বিধ্বংসী বোলিংয়ে তানজিম সাকিবের কীর্তি ১৪ ঘণ্টাও টিকলো না! 

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ১৩:০৪আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৫৬

ঈদের দিন ভোরে নেপালের বিপক্ষে সবচেয়ে বেশি ডট বলের কীর্তি গড়েছিলেন তানজিম হাসান সাকিব। সোমবার ৪ ওভার বোলিং করে দুই মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ডট দিয়েছেন ২১টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট দেওয়ার রেকর্ড ছিল তখন পর্যন্ত। সকালে রেকর্ড গড়ে সিংহাসনে বসলেও রাতের মধ্যেই সিংহাসনচ্যুত হলেন বাংলাদেশি পেসার। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের কাছে সিংহাসন হারিয়েছেন তিনি।

সোমবার রাতে লকি ফার্গুসনের বিধ্বংসী বোলিংয়ের সামনে খেই হারায় পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভার মেডেন দেওয়া মানেই অনেক কিছু। সেখানে চার ওভার মেডেন দিয়েছেন ফার্গুসন। ৪ ওভারে কোনও রান খরচ না করে তিন উইকেট নিয়ে পাপুয়া নিউগিনিকে ৭৮ রানে থামিয়ে দিয়েছেন তিনি। আর তাতে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন কিউই পেসার। ফার্গুসনের এই কীর্তিতে ঢাকা পড়ে গেছে সোমবার সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়া সাকিবের নামটি। বাংলাদেশের সময় বিবেচনায় করলে সাকিবের সেই রেকর্ড টিকেছে মাত্র ১৪ ঘণ্টার কিছু বেশি। সাকিব ২১টি ডল বল দিলেও ফার্গুসন ২৪টি ডট বল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে ২০টি ডট বল করেছিলেন ফার্গুসন। সেই ২০ ডট বলকেও তানজিম সাকিব ছাড়িয়ে গিয়েছিলেন। কয়েক দিনের ব্যবধানে নিজের ২০ ডটবলতো বটেই সাকিবকেও ছাড়িয়ে গেলেন তিনি।   

এমন কীর্তির পর ম্যাচসেরার পুরস্কার হাতে ফার্গুসন নিজের বোলিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও দলের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। এমন উইকেটে বোলিং করা আনন্দের। বড় আশা নিয়ে এসে আজই (কাল) বিদায় নেওয়া হতাশার। এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু