কঠিন সমীকরণ নিয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ০০:৪৮আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:০৬

চলতি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথটা একেবারেই কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে যাওয়াতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এজন্য মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে কেবল জিতলেই হবে না, ব্যবধানটা হতে হবে অনেক বড়। তাহলেই কেবল সম্ভব প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা। কঠিন এই সমীকরণ মাথায় নিয়েই সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ৩০ মিনিটে। যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর গ্রুপ-১ থেকে ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের পর শেষ সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতের বিপক্ষে সোমবার হারলেও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ যদি কোনোরকমে আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় অস্ট্রেলিয়া গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত করতে কেবল জয়ই প্রয়োজন, সেখানে ব্যবধান যেমনই হোক না কেন। ইতিমধ্যে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তারা। বাংলাদেশকে হারালে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে আফগানিস্তান। আর বাংলাদেশের সেমিফাইনাল খেলতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ আগে ব্যাটিং করে ১৬০ রান করলে, তাদের জিততে হবে অন্তত ৬২ রানে, তাহলেই কেবল সেমিফাইনালে জেতে পারে লাল-সবুজ জার্সিধারীরা। 

যদিও অতীত পরিসংখ্যান অনুযায়ী আইসিসি ইভেন্ট বাংলাদেশের বিপক্ষে কখনও জিততে পারেনি আফগানরা। ৫০ ওভার বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে দুই দলের। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে দ্বিপাক্ষিক সিরিজের লড়াইয়ে অবশ্য এগিয়ে আফগানিস্তান। দুই দলের এগারোবারের মুখোমুখিতে বাংলাদেশের জয় ৫টিতে আর আফগানদের ৬টিতে। 

আইসিসি ইভেন্টের পরিসংখ্যান বাংলাদেশকে চাইলে উজ্জীবিত করতেই পারে। এরমধ্যে সেন্ট ভিনসেন্টের খেলা। যেখানে খেলেই নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জয় দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার সেই ভেন্যুতেই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে শঙ্কার জায়গা আফগানদের বোলিং আক্রমণ। সেন্ট ভিনসেন্টের উইকেট কিছুটা স্লো হওয়াতে আফগানিস্তানের বোলারদের খানিকটা সুবিধা পাওয়ার কথা। ওই সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যাটারদের সামনে চড়াও হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ফজল হক ফারুকী-রশিদ খান-মোহাম্মদ নবীদের।

কঠিন সমীকরণ নিয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

তবে বাংলাদেশের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। অ্যান্টিগার উইকেটে বোলাররা সুবিধা করতে না পারলেও সেন্ট ভিনসেন্টে দারুণ সহায়তা পেয়েছেন তারা। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আশা করা যাচ্ছে, মঙ্গলবার আফগানদের বিপক্ষেও জ্বলে উঠতে পারবেন তানজিম সাকিব-সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানরা। ভারতের বিপক্ষে আগের ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেওয়া হলেও আফগানদের বিপক্ষে তার ফেরার সম্ভবনা জোরালো। সেক্ষেত্রে জাকের আলী অনিককে বিশ্রাম দেওয়া হবে। এছাড়া সৌম্য সরকারকে আফগানদের বিপক্ষে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে লিটন কিংবা তানজিদ তামিমকে বাদ দেওয়া হতে পারে।

সেমিফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। বাংলাদেশ দল অবশ্য এইসব সমীকরণ মাথায় রাখতে চান না, দলের লক্ষ্য আফগানিস্তানকে হারিয়ে শেষটা রাঙানোর। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না ভারতের কাছে হারের পর আমাদের সেমিফাইনালে খেলার আর কোনও সুযোগ আছে। তবে এটুকু বলতে পারি, শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার জন্য আমাদের সামনে এটি ভালো সুযোগ। তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

তবে আফগানিস্তানের বিপক্ষে জেতা খুব একটা সহজ হবে না। তাসমান পারের দুই দেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার আফগানিস্তান চমক দেখিয়েছে। বাংলাদেশ অন্যদিকে ছোট-বড় সব দলের বিপক্ষেই ধুকেছে। গাণিতিক সম্ভাবনায় বাংলাদেশেরও সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। সেজন্য আফগানিস্তানকে আজ বড় ব্যবধানে হারানোই লাগবে। আগে ব্যাটিং করলে সেই ব্যবধান হতে হবে অন্তত ৬২ রানের। অস্ট্রেলিয়ার ভাগ্যও এখন বাংলাদেশের হাতে! আজ ভোরে নাজমুল হোসেন শান্তরা কি করে, সেটাই এখন দেখার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের