সাকিব-তাসকিনসহ ৭ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৯ জুন ২০২৪, ২০:০৬

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৈরী আবহাওয়ার শঙ্কা থাকায় সিরিজটি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিরিজ স্থগিত করলেও বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশের সাত ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

বিদেশি তিন লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী ১ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন একাধিক বাংলাদেশি। মোস্তাফিজুর ও হৃদয় প্রতিনিধিত্ব করবেন এই ফ্র্যাঞ্চাইজিকে। কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াডে বাংলাদেশি মুখ তাসকিন। এবারের আসরটি শেষ হবে ২১ জুলাই।

এছাড়া আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এখানে বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব। একই দলের হয়ে মাঠ মাতাবেন পেসার শরিফুল। এছাড়া এই টুর্নামেন্টে সাইফউদ্দিন মন্ট্রিল টাইগার্স এবং রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। টুর্নামেন্টটি শেষ হবে ১১ আগস্ট।

এদিকে জুলাইয়ের ৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমেরিকার মেজর লিগে অংশ নেবেন সাকিব। তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

আসন্ন তিনটি বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশের সাত ক্রিকেটারকে আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা পুরো মৌসুমের জন্য লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলবে। কেউ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের