ঘূর্ণিঝড়ে বারবাডোসেই আটকে আছে রোহিত-কোহলিরা! 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১২:০৭আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:১১

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। ঘরে ফেরার পথে বারবাডোসে তাদের ঘূর্ণিঝড় বেরিলের বাধার মুখে পড়তে হয়েছে। বারবাডোস সরকার এরই মধ্যে ভীষণ বিপজ্জনক ক্যাটাগরির ঘূর্ণিঝড়টিকে কেন্দ্র সতর্কতা জারি করেছে। তাতে ভারতীয় দলের দেশে ফেরার বিষয়টি অনিশ্চয়তায় পড়ে গেছে!

বিশ্বকাপের সূচি অনুযায়ী ভারতের ব্রিজটাউনে আরও একদিন থাকার কথা। যেহেতু রবিবার ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে রাখা। সোমবার তাদের ব্রিজটাউন ছেড়ে আসার কথা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শুরুতে উড়ে যাওয়ার কথা নিউইয়র্ক। তার পর এমিরেটসের ফ্লাইটে করে মুম্বাই। কিন্তু চলমান পরিস্থিতিতে পরিকল্পনা অনুযায়ী তা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এখন বিকল্প উপায় ভাবতে হচ্ছে। যার দেখভাল করছেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক জয় শাহ। 

শুরুতে বিসিসিআই দেখতে চেয়েছিল ঝড়ো আবহাওয়ায় বারবাডোসে বিমানবন্দর সচল থাকে কিনা। কিন্তু ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের পরিকল্পনায় এখন চার্টার ফ্লাইট। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিশেষ ভাড়া করা বিমানে দল নিয়ে ভারতে পৌঁছাতে চাইছে কর্তৃপক্ষ। 

অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন সব কিছুই বিকল্প উপায়ে ভাবতে হচ্ছে। সাপোর্ট স্টাফ, পরিবার ও অফিশিয়ালদের মিলিয়ে ভারতের মোট সদস্য সংখ্যা ৭০। সেজন্য বড় বিমান প্রয়োজন। ক্যারিবিয়ানে যা পাওয়া যাচ্ছে না। এখন শুধু যুক্তরাষ্ট্র থেকে বড় বিমানের ব্যবস্থা করার চেষ্টা চলছে। 

দেশে পৌঁছার পর আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপ জয়ী দলটির সাক্ষাতও করার কথা। দলের জয়ের পর তিনি বেশ কয়েকজন সদস্যকে এরই মধ্যে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে ছিনে অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও স্টার ব্যাটার বিরাট কোহলি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী