বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৫:৪০আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫:৪০

আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতে দুই মাস বাকি থাকলেও কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।

কলম্বোয় ১৯ থেকে ২২ জুলাই ছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা। সভা শেষে আইসিসির এক সূত্র ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো অনেক দেরি। তারপরও পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হয়েছে।’

গত দুই সপ্তাহ জুড়েই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে।

আগামী ৩ অক্টোবর শুরু হবে ১০ দলের নারী বিশ্বকাপ। শেষ হবে ২০ অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও ঢাকায়। এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা স্কটল্যান্ড।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী