টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা মোর্শেদা পরিশ্রমের ফল পেয়ে খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৬:৪৬আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬:৫৮

মালয়েশিয়ার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাণ্ডব চালিয়েছেন নিগার সুলতানা ও মোর্শেদা খাতুনরা। আগে ব্যাটিং করে মালয়েশিয়ার বোলারদের বিপক্ষে বাংলাদেশ ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে। সংক্ষিপ্ত ফরম্যাটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২৫৫ রান তাদের সর্বোচ্চ সংগ্রহ।

১৯১ রান করার পথে মোর্শেদা খাতুনের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার। ৮০ রানের ইনিংসে খেলে আউট হয়ে কিছুটা অতৃপ্তি থাকলেও মোর্শেদা টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়ে ভীষণ খুশি।

থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও তার সুযোগ ছিল ইনিংস শেষ করে মাঠ ছাড়ার। কিন্তু হাফ সেঞ্চুরি ছুঁয়েই মোর্শেদা ফিরে যান সাজঘরে। বুধবারও একই পরিণতি। সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। মালয়েশিয়ার বোলার মাহিরাহ ইজ্জাতিকে কভার দিয়ে চার মেরে ৪৫ বলে তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হন ৮০ রানে।

১৭তম ওভারের পঞ্চম বলে এলসা হান্টারকে বিশাল ছক্কা মেরে ৮০ রানে পৌঁছান মোর্শেদা। পরের বলেই লম্বা শট খেলতে চেয়েছিলেন। কিন্তু এবার আর বাউন্ডারি পাননি। ৫৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে সাজঘরে। নিজের ইনিংস নিয়ে ম্যাচ শেষে মোর্শেদা বলেছেন, ‘ভালো লাগছে। ফিনিশ করতে পারলে আরও ভালো লাগতো।’

আজকের ম্যাচে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মোর্শেদা বলেছেন, ‘আমি সব সময় চেষ্টা করি, দলের পরিকল্পনায় খেলতে। আজ বল টু বল চেষ্টা করেছি। সামনের ম্যাচেও চেষ্টা করবো এই ধারাবাহিকতা রক্ষা করতে।’

মোর্শেদা গত প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে ছিলেন। এই ধারাবাহিকতা এশিয়া কাপেও রাখছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি আমার মতো করে। প্রিমিয়ার লিগটা আসলে খুব ভালো কেটেছে। গত কয়েক মাস ধরে আমি খুব পরিশ্রম করেছি। পরিশ্রমের ফল পেয়ে ভালো  লাগছে।’

মোর্শেদার মতো দলের অধিনায়ক জ্যোতিও দারুণ ভূমিকা রেখেছেন স্কোরকে ১৯১ রানে নিয়ে যেতে। বড় স্কোর গড়ে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারার আশা প্রকাশ করেছেন তিনি, ‘অবশ্যই। আমাদের বোলারর সব সময় ভালো করে। আশা করি আজকে বড় ব্যবধানে জিততে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের