শরিফুলের স্বপ্নের উইকেট বাবর, প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ১৬:১৫আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:১৫

পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ চার দিন হলো। দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ আগস্ট। আগেভাগে পাকিস্তানে গেলেও অনুশীলনের সুবিধা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তিনি।

রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। শরিফুলের আশা, পেসারদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। উইকেট কেমন হবে, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি তারা কিছু ঘাস রাখছে উইকেটে। আমরা আশা করছি ঘাস থাকবে। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।’ 

পাঁচ মাসেরও বেশি সময় পর আবার সাদা পোশাকে নামছে বাংলাদেশ। এই ব্যাপারটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন শরিফুল। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’ 

পিসিবির দেওয়া সুযোগ সুবিধার প্রশংসা করে ২৩ বছর বয়সী বোলার বললেন, ‘আলহামদুলিল্লাহ, পিসিবি আমাদের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখানকার আবহাওয়া খুব উপভোগ করছি। কিছুটা গরম আছে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও গরম ছিল।’ 

পাকিস্তানের ব্যাটিংয়ের শক্তিমত্তা নিয়ে শরিফুল বললেন, ‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং অ্যাটাক আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায় খুঁজে বের করতে হবে)।’

ব্যক্তিগতভাবে বাবর আজমকে প্যাভিলিয়নে ফেরাতে মুখিয়ে ১০ টেস্টে ২২ উইকেট নেওয়া শরিফুল, ‘মনে হয় বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার। আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। আমি যদি তার উইকেট পাই, খুব খুশি হবো। আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি। উনি খুব ভালো মানুষও।’

করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের