নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া কোয়ালিফায়ার

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১৭:৩১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭:৩১

২০২৫ সালে মালয়েশিয়াতে হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দ্বিতীয় আসরের গ্রুপ ও সূচি চূড়ান্ত হয়েছে। ১৬ দলের এই লড়াই হবে আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশও অংশ নেবে। তাদের সঙ্গে ‘ডি’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড, অন্য প্রতিপক্ষ চূড়ান্ত হবে এশিয়া বাছাইপর্ব শেষে।

এই টুর্নামেন্টের প্রথম আসরে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারা ‘এ’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে।

‘বি’ গ্রুপে ইংল্যান্ড খেলবে প্রতিবেশী আয়ারল্যান্ডের সঙ্গে। তাদের সঙ্গে আরও আছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। আগের আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা ‘সি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড, নবাগত সামোয়া ও আফ্রিকান কোয়ালিফায়ারের সঙ্গে।

প্রতিটি দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। মানে প্রতি গ্রুপে তিনটি করে ম্যাচ হবে। চার গ্রুপের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপার সিক্সে। আর শেষ স্থানে থাকা দলগুলো ২৪ জানুয়ারি খেলবে প্লে অফে।

সুপার সিক্সের ১২টি দল দুটি করে গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের প্রথম তিনটি করে দল জায়গা পাবে গ্রুপ-১ এ। আর ‘বি’ ও ‘সি’ গ্রুপের সেরা তিনটি করে দল গ্রুপ-২ এ।

এই পর্বে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল অন্য গ্রুপের দলের সঙ্গে ম্যাচ খেলবে। যেমন এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ডি-২ ও ডি-৩ এর বিপক্ষে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ৩১ জানুয়ারি হবে সেরা চারের খেলা। ফাইনাল ২ ফেব্রুয়ারি। এই তিন ম্যাচ হবে বায়ুয়েমাস ওভালে। ভারত সেমিফাইনালে উঠলে দ্বিতীয় সেমিতে খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের