বাংলাদেশের কাছে হারের পর বিব্রত ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর সমালোচনার তীরে শান মাসুদরা বিদ্ধ হচ্ছেন। স্বাগতিক পাকিস্তানের পারফরম্যান্সে ছিল না কোনও ধার। তাতে টেস্ট র‌্যাঙ্কিংয়েও গড়েছে লজ্জার ইতিহাস। যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ও লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম যেমন বলেছেন, এই ধাক্কায় বিব্রতবোধ করছেন তিনি। 
  
দুই টেস্টের সিরিজে ২-তে হারটা ছিল পাকিস্তানের ঘরের মাঠে টানা দশম টেস্ট হার! সাবেক পরাশক্তিদের এই অবস্থা দেখে ওয়াসিম আকরাম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের ক্রিকেট এখন যে অবস্থানে, তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে।’

সাবেক ক্রিকেটার হিসেবে কোনওভাবেই এই হার তিনি মেনে নিতে পারছেন না। বিশেষ করে ভালো অবস্থানে থাকার পরও, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমি খুব বিব্রত। বিশেষ করে ভালো অবস্থানে থেকে তারা যেভাবে এই ম্যাচ হেরেছে। আমি কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছি না।’

ঘরের মাঠে টানা পরাজয়ে নিজেদের মান নিয়েই প্রশ্ন তুলেছেন দেশের হয়ে ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডে খেলা ওয়াসিম, ‘ঘরের মাঠে টানা হারছি আমরা। এই ব্যাপারটাই আমাদের ক্রিকেটের মান তুলে ধরছে।’

তিন বছর ধরে ঘরের মাঠে টেস্টে বাজে রেকর্ড ধরে রেখেছে পাকিস্তান। হেরেছে ৬টি। ড্র করেছে ৪টি! তার মধ্যে প্রথমবার ইংল্যান্ডের ৩-০ ব্যবধানের জয়টিও ছিল ২০২২ সালে। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের