বৃষ্টিতে ভেসে গেলো নারীদের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৮

সামনেই নারী বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’দলের মোড়কে জাতীয় দলের নারী ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুটি ওয়ানডে ছাড়াও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। কিন্তু রবিবার শুরু হওয়া প্রথম ওয়ানডে ম্যাচটি ভেসে গেলো বৃষ্টিতে।

পানাগোডার আর্মি গ্রাউন্ডে আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’দলের প্রথম ওয়ানডে। কিন্তু টানা বৃষ্টিতে আউটফিল্ড খেলা চালানোর জন্য উপযুক্ত ছিল না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি বাতিল করা হয়েছে।

‘এ’দলের এই সিরিজে জাতীয় দলের আধিক্যই বেশি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার, স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন স্কোয়াডে। সর্বশেষ খেলা এশিয়া কাপের দলের ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি না থাকলেও লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে তাদের রাখা হয়েছে। যদিও এই দলকে নেতৃত্ব দেবেন রাবেয়া আক্তার। ভবিষ্যৎ নেতৃত্বের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া।

আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর থুরস্তান এবং ১৯ সেপ্টেম্বর কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নিগার সুলতানা জ্যোতি, সাবিকুন্নাহার জেসমিন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, নাহিদা আক্তার, ও শামীমা সুলতানা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী