সাকিবকে কম বোলিং করানোর সিদ্ধান্তটা ছিল শান্তর 

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯

চেন্নাই টেস্টে সাকিব আল হাসানকে কম ওভার করানো নিয়ে বিতর্ক এখনও চলমান। তার ওপর আঙুলে অস্ত্রোপচার নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে গতকাল স্টার স্পোর্টসের ধারাভাষ্যে ভারতের সাবেক স্পিনার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের বোলিং ফিঙ্গার নিয়ে সমস্যার কথা বলেছিলেন। অস্ত্রোপচারের কথাও ভিন্নভাবে উত্থাপন করেছিলেন তিনি।  যাতে মনে হয়েছে, সাকিব বোধহয় নতুন করে ছুরি-কাঁচির নিচে গেছেন।

সাকিব অবশ্য অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেটা ছিল ৬ বছর আগে! ২০১৮ এশিয়া কাপে আঙুলে চোট পাওয়ার পরই এমনটা তাকে করতে হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়, সাকিব নতুন করে কোনও অস্ত্রোপচার করাননি।  তাহলে প্রথম টেস্টে কেন বল হাতে দেখা যায়নি তাকে? প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে পরাজয়ের পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, সাকিবকে বোলিংয়ে দেরি করে আনা এবং কম ওভার করানোর সিদ্ধান্তটা ছিল তার নিজের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে সাকিব ভাইকে প্রয়োজনই পড়েনি। বিশেষ করে তিন পেস বোলার যেভাবে বল করছিল। মিরাজও ভালো বল করছিল। ফাস্ট বোলারদের দীর্ঘ সময় রাখার সিদ্ধান্তটা ছিল আমার। তাতে কিন্তু দ্রুত ৬ উইকেট নিতে পেরেছি।’

এটা ঠিক প্রথম তিনদিন চিপকের উইকেট পেসারদেরই সুবিধা দিচ্ছিল। তাই প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বল করতে আসেন সাকিব। তার পর হাত ঘুরিয়েছেন মাত্র ৮ ওভার। অথচ কাউন্টিতে সাকিব এর চেয়ে বেশি মাত্রায় হাত ঘুরিয়েছেন। আশ্চর্যজনক হলেও সত্য কাউন্টিতে এর চেয়ে বেশি বল করেছেন বামহাতি অলরাউন্ডার। সারের হয়ে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করে ৯ উইকেট নিয়েছেন। তার পর দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে নেন ৫ উইকেট। খরচ করেন ৯৬ রান।

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি