টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও শ্রীলঙ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ২৩:২৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২৩:২৪

ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরার পর তৃতীয় ম্যাচ রূপ নেয় সিরিজ নির্ধারণীতে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১২ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। আর তাতেই ২-১ ব্যবধান টি-টোয়েন্টি সিরিজও নিজেদের পকেটে পুরে নেয় লঙ্কানরা।

ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরু থেকেই লঙ্কান বোলারদের রোষানলে পড়ে তারা। টপ অর্ডারদের ব্যর্থতায় অল্প রানে আউট হওয়ার শঙ্কায় পড়েছিল ক্যারিবীয়রা। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল ও গুদাকেশ মতি। দুজনের ২৬ বলে ৪৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১৬ রানের মাথায় গুদাকেশ (৩২) আউট হন। আউট হওয়ার আগে ১৫ বলে ৩২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন তিনি। এরপর অধিনায়ক রোভম্যান ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন। তাতেই ক্যারিবীয়রা ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করতে পারে।

লঙ্কান বোলারদের মধ্যে মাহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

১৬৩ রানের জবাবে খেলতে নেমে লঙ্কান দুই ওপেনার পাওয়ার প্লের সর্বোত্তম ব্যবহার করেন। ৫.২ ওভারে ৬০ রান তুলে আউট হন পাথুম নিশাঙ্কা। ২২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন তিনি। এরপর শত চেষ্টা করে ক্যারিবীয় বোলাররা কেউই লঙ্কান একটি উইকেটও নিতে পারেননি।

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও কুশল পেরেরা মিলে ৭৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। মেন্ডিস ৫০ বলে ৬৮ এবং পেরেরা ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের একটি উইকেট নেন গুদাকেশ।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী