২০২১ সালের পর ঘরের মাঠে সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১৩:৩৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

পাকিস্তানের স্পিনে আবারও ঘায়েল ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ২০২১ সালের পর ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে। 

রাওয়ালপিন্ডিতে দুই স্পিনার নুমান আলী ও সাজিদ খানের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। যা পাকিস্তানের মাটিতে সর্বনিম্ন! পাকিস্তান পায় ৩৬ রানের লক্ষ্য। 

৩ উইকেটে ২৪  রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। হ্যারি ব্রুক আর জো রুট আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন। ব্রুক ২৬ রানে ফিরতেই ৪৬ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকস (৩), জেমি স্মিথ (৩) দ্রুত ফিরলেও জো রুট প্রান্ত আগলে ক্ষীণ আশার সঞ্চার করছিলেন। কিন্তু ৩৩ রানে তিনিও নুমান আলীর বলে গ্লাভসবন্দি হলে শেষ হয়ে যায় প্রতিরোধ। ৮৫ রানে ততক্ষণে ৭  উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল।         

প্রথম টেস্ট হারের পর সাজিদ আর নুমান আলীর অন্তর্ভুক্তিই সিরিজের ভাগ্য নির্ধারণ করেছে। আবারও দশ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন তারা। বামহাতি নুমান ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন। সাজিদ ৬৯ রানে নিয়েছেন ৪টি। 

মাত্র ৩৬ রানের লক্ষ্য পেয়ে পাকিস্তান ৩.১ ওভারে একটি উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়েছে। সাইম আইয়ুব ৮ রানে ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়েন আব্দুল্লাহ শফিক (৫) ও শান মাসুদ (২৩)।  ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিল। সিরিজ সেরা ১৯ উইকেট নেওয়া সাজিদ খান। 

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২৬৭ (স্মিথ ৮৯, ডাকেট ৫২;সাজিদ ৬/১২৮, নুমান ৩/৮৮) ও ১১২ (রুট ৩৩, ব্রুক ২৬; নুমান ৬/৪২, সাজিদ ৪/৬৯)

পাকিস্তান ৩৪৪ (সৌদ ১৩৪, সাজিদ ৪৮*, নুমান ৪৫; রেহান ৪/৬৬, শোয়েব ৩/১২৯) ও ৩৭/১

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি