যুক্তরাষ্ট্রে গিয়ে সাত মাসের মধ্যে বরখাস্ত বাংলাদেশের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১৭:৫৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৭:৫৯

মাত্র সাত মাসের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের কোচ স্টুয়ার্ট লকে বরখাস্ত করেছে। তাও আবার সিরিজের মাঝপথে! ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানতে পেরেছে, স্কটল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের পর অবিলম্বে তাকে ছাঁটাই করেছে মার্কিন ক্রিকেট।

অস্ট্রেলিয়ান কোচকে বরখাস্তের পেছনে এই হারের চেয়েও বড় কারণ তার বিরুদ্ধে অধিনায়ক ও ৭-৮ জন সিনিয়র খেলোয়াড়ের নানা গুরুতর অভিযোগ। বৈষম্য, অবিশ্বাস আর পক্ষপাতিত্বে অভিযুক্ত ল।

ঐতিহাসিক বিশ্বকাপের পর প্রথম অ্যাসাইনমেন্ট নেদারল্যান্ডস সফর চলাকালে কোচ ও ওই খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সূচনা হয়। পরিস্থিতি বড় হওয়ার আগেই সামাল দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকান ক্রিকেট। কিন্তু সাম্প্রতিক নামিবিয়া সফরে লর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনার পর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।

৫৬ বছর বয়সী ল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথিতযশা কোচ। ২০০৯ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর থেকে কোচিংয়ে যুক্ত হন। যুক্তরাষ্ট্রে নিয়োগ পাওয়ার আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কোচ ছিলেন। এই বছর বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের শূন্য পদে বসেন তিনি। কানাডার বিপক্ষে ৪-০ তে সিরিজ জয়ে শুরু হয় তার মিশন। তারপর বাংলাদেশের বিপক্ষেও ঐতিহাসিক সিরিজ জয়ের দেখা পায় আমেরিকা। বিশ্বকাপেও অবিশ্বাস্য সাফল্য পায় পাকিস্তানের বিপক্ষে জিতে সুপার এইটে উঠে।

বিশ্বকাপের পর থেকে বদলে যায় চিত্র। নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়। শুক্রবার ত্রিদেশীয় সিরিজে স্কটিশদের কাছে হারলো ১০ উইকেটে।

দলের সহকারী কোচ ভিনসেন্ট বিনয় কুমার ও সাবেক অফস্পিনার উসমান রফিক নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি তিন ওয়ানডেতে যথাক্রমে ভারপ্রাপ্ত প্রধান কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের