আইপিএলের নিলামে সাকিব-মোস্তাফিজের সঙ্গে শহীদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

সৌদি আরবের জেদ্দায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে ১০ ফ্র্যাঞ্চাইজি। এজন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন, এর মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার, এর মধ্যে মধ্যে শহীদুল ইসলাম খুব একটা পরিচিত মুখ নন। 

জানা গেছে আইপিএলের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, তাসকিন ও সাকিব ছাড়া বাকি ১০ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের, ২ কোটি রুপি। অন্যদিকে সাকিব ও তাসকিনের ভিত্তিমূল্য এক কোটি রুপি।  

সাকিব, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে সেটি হবে তার প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করবে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটারের কতজন থাকেন, সেটাই দেখার। কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।

প্রসঙ্গত, দশ দল মিলে ৪৬ খেলোয়াড় রিটেনশন করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারবে। সবমিলিয়ে ২০৪ জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে। ফলে ১ হাজার ৫৭৪ জনের তালিকা কাটছাঁট করে আরও ছোট করা হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী