আইপিএল নিলামে ১৩ বছরের বৈভবের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৭

ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী, বয়স মাত্র ১৩। আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিন সোমবার তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিলো রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে এর আগে এত অল্প বয়সে কোনও খেলোয়াড় নিলামে বিক্রিত হননি।

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহার থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার ও স্পিনার ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে জেদ্দার নিলামে অংশ নেন। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই শেষে তাকে কিনে নেয় রাজস্থান।

বৈভব দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গত জানুয়ারিতে মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষিক্ত হন। ঘরোয়া ক্রিকেটে এখনও সেভাবে ছাপ রাখতে পারেননি তিনি। তবে এই বছর শুরুতে উদীয়মান এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। সম্প্রতি চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি শতক হাঁকান তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম