নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ: রোহিত-গম্ভীরকে নিয়ে বোর্ডের ৬ ঘণ্টার বৈঠক! 

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৫:১০আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:১০

টেস্টে ঘরের মাঠটাকে দুর্গই বানিয়ে ফেলেছিল ভারত। আর সেই দুর্গেই দীর্ঘ বিরতির পর হানা দেওয়ার মতো শ্রেষ্ঠত্ব দেখিয়েছে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর সিরিজ নিয়ে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পর্যালোচনামূলক সেই সভায় ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। আর সেই সভাই আলোচনার জন্ম দিয়েছে। কারণ সভার স্থায়িত্ব ছিল প্রায় ৬ ঘণ্টার মতো!

সভাটি হয়েছে মুম্বাইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে। এর সত্যতার কথা স্বীকার করেছেন বোর্ডের অভ্যন্তরীণ এক সূত্র। তিনি দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘হ্যাঁ, প্রায় ৬ ঘণ্টার মতো সভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। সভায় কিউইদের কাছে প্রথমবার সিরিজ হারের বিষয়টি পর্যালোচনায় ছিল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। যাতে সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেওয়া যায়।’

বৈঠকের বিস্তারিত সম্পর্কে যদিও জানা যায়নি। তবে পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে নির্বাচক কমিটির অস্বস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে। বিশেষ করে তৃতীয় টেস্টের আগে শেষ মুহূর্তে অভিজ্ঞ পেসারকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি। সেই টেস্টে ২৫ রানের ব্যবধানে হারে স্বাগতিক দল। ওই সূত্র আরও জানিয়েছে, ‘টেস্টের আগে বুমরার নাম প্রত্যাহারের বিষয়টি নির্বাচকদের জানানো হয়নি। আর এই যোগাযোগের ঘাটতিই শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে। সব জায়গায় যোগাযোগের ঘাটতির বিষয়টি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।’

সিরিজের দুই টেস্টে খেলা বুমরা মাত্র ৩টি উইকেট নিয়েছেন। ৪১ ওভারে গড় ছিল ৪২.৩৩। তার অবর্তমানে শেষ টেস্টে ফর্মহীন মোহাম্মদ সিরাজকে নামাতে বাধ্য হয় ভারত। যিনি পুরো ম্যাচে ছিলেন উইকেটহীন।       

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী