শামীমের ৮৪ রান ও শরিফের ৫ উইকেটে জয় দেখছে চট্টগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৯

রাজশাহীকে ১১২ রানে অলআউট করে প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমেছিল চট্টগ্রাম। কিন্তু দিন শেষ হওয়ার আগেই তারা হারিয়ে ফেলে ৮ উইকেট। ৬১ রানের লিড নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম দারুণ ব্যাটিং করেছে। শামীমের ব্যাটে চড়ে তাদের স্কোর দাঁড়ায় ২৫২ রান। তাতে করে ১৪০ রানের লিড পায় চট্টগ্রাম। এরপর রাজশাহী ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০২ রান। হাতে দুই উইকেট নিয়ে কতদূর যেতে পারবে, সেটিই এখন দেখার। ইতিমধ্যে ৬২ রানের লিড নিয়েছে রাজশাহী।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে। রাজশাহীকে অল্প রানেই আটকে ফেলেছিল তারা। কিন্তু নিজেরা ব্যাটিংয়ে নেমে পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। আগের দিন অপরাজিত থাকা ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি আজ ৮৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। ১২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তাতে চট্টগ্রাম আড়াইশ ছাড়ায়। অষ্টম উইকেটে শামীম এবং আশরাফুল হাসান মিলে গড়েন ৬৭ রানের জুটি। আশরাফুল ১০ রানে আউট হওয়ার পরই মূলত শেষ হয়ে যায় স্বাগতিক চট্টগ্রামের ইনিংস। আগের দিন ৬১ রানের সাথে আজকে আরও ৭৯ রান লিড নেয়। 

রাজশাহীর বোলারদের মধ্যে সাব্বির হোসেন ৩১ রানে তিনটি এবং ওয়াসি সিদ্দিকী তিনটি উইকেট নিয়েছেন। 

১৪০ রানের পিছিয়ে থেকে রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। চট্টগ্রামের পেসার আহমেদ শরিফের গতির কাছে পরাস্ত হয়ে রাজশাহী দিনশেষে ২০২ রান তুলতে হারায় ৮ উইকেট। রাজশাহীর ব্যাটাররা অনেকেই ভালো শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেনি। সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। এছাড়া তানজিদ হাসান তামিম খেলেন ৪০ রানের ইনিংস। দিন শেষে ৬২ রানের লিড নিয়েছে তারা। শাখির হোসেন ৪২ ও ওয়ালিদ ২ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আহমেদ শরিফ ৪৭ রানে নেন ৫টি উইকেট। এছাড়া ইফরান হোসেন দুটি এবং নাঈম হাসান একটি করে উইকেট নেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের