সতীর্থদের কাঁধে চড়ে ইমরুলের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ১৩:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:০৯

দিন, তারিখ আগেই ঠিক ছিল। জাতীয় লিগের চতুর্থ রাউন্ড খেলেই লংগার ভার্সন ক্রিকেট থেকে বিদায় নেবেন ইমরুল কায়েস। সোমবার ম্যাচের তৃতীয় দিন সকালে খুলনা বড় ব্যবধানে হেরে যায়। আর তাতেই শেষ হয়ে গেলো তার লংগার ভার্সন ক্রিকেটের অধ্যায়। ম্যাচের দ্বিতীয় দিনেই হার দেখছিল খুলনা। ব্যাটিং ব্যর্থতায় ঢাকাকে মাত্র ১০৩ রানের লক্ষ্য দেয় খুলনা। সোমবার সকালে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে মাত্র ১৭.২ ওভারেই জিতে যায় ঢাকা। 

বিদায়ী ম্যাচটিতে ইমরুল নিজেও ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছেন। দুই ইনিংস মিলে করেছেন ১৭ রান। পারফরম্যান্স দিয়ে বিদায়টি স্মরণীয় না হলেও তাকে উপযুক্ত সম্মান দিতে ভোলেননি তার সতীর্থরা। তাকে কাঁধে চড়িয়ে মাঠ থেকে বাইরে নিয়ে আসেন তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার শেষ বিকালে অলআউট হয় খুলনা। প্রথম ইনিংসে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হলে তাদের লিড টেনেটুনে একশ ছাড়ায়। জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। জয়রাজ শেখ রানের খাতা না খুলেই আল আমিন হোসেনের কাছে এলবিডব্লিউ হন। এরপর আর ঢাকার কোনও উইকেট নিতে পারেননি খুলনার বোলাররা। দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও আরিফুল ইসলামের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে ৯ উইকেটে জয় নিশ্চিত করে ঢাকা। এই জয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে অবস্থান করছে তারা। রনি ৬২ ও আরিফুল ৪২ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচ শেষে সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন ইমরুল। দুই পাশে ছিলেন এনামুল হক বিজয় ও তরুণ প্রজন্মের ক্রিকেটার শেখ পারভেজ জীবন। দুইজনের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে দেখা গেছে ইমরুলকে। বিদায়টা ভালো না হলেও সতীর্থরা তাকে রোমাঞ্চকর অনুভূতি দিয়েছেন। এরপর বিসিবি তার আগে বিদায়ী ক্রেস্ট তুলে দেন। এরপর সংবাদ সম্মেলনে এসে ইমরুল ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম