১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১২:৫৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৯:৫৫

২০১৮ সালের ৪ জুলাই। সাকিব আল হাসানের নেতৃত্বে খেলা বাংলাদেশ দল ক্যারিবীয় পেস আক্রমণের বিপক্ষে খেই হারিয়ে ৪৩ রানে অলআউট! অ্যান্টিগার নর্থ সাউন্ডে হওয়া সেই ম্যাচের স্কোরটিই বাংলাদেশের সর্বনিম্ন। অ্যান্টিগার সেই দুঃস্বপ্ন মাথায় নিয়ে শুক্রবার এই ভেন্যুতে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

১৮ বছর পর আজ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামছে এক নতুন বাংলাদেশ। কেননা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১১ জনের দলটিতে যে নেই পঞ্চপাণ্ডবের কেউ। মাশরাফি বিন মুর্তজাতো বহু আগেই টেস্ট খেলা ছেড়ে দিয়েছেন। মাহমুদউল্লাহও এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তামিম ইকবাল অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ হয়নি। ভবিষ্যতে টেস্ট খেলবেন কিনা সেটিও নিশ্চিত নয়। যিনি নিশ্চিত ছিলেন, সেই মুশফিক ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। সবমিলিয়ে ১৮ বছর পর এই পাঁচ ক্রিকেটার ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সবমিলিয়ে তরুণ নেতৃত্ব ও তরুণ দল নিয়েই বাংলাদেশ মাঠে নামছে।

অ্যান্টিগার কঠিন উইকেটে বাংলাদেশ যখন মাঠে নামছে, তখন সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ। ভারতে দুই টেস্ট হারের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই চার টেস্টেই হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। অ্যান্টিগার পেস নির্ভর উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হবে। ইতোমধ্যে ক্যারিবীয়রা ম্যাচের আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে। একাদশে চার পেসার রেখেছে তারা। রয়েছেন- আলজারি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ ও জেইডেন সিলস। এর বাইরে মিডিয়াম পেস বল করতে পারেন জাস্টিন গ্রিভসও। বিশেষজ্ঞ কোন স্পিনারই একাদশে নেয়নি দলটি। খুব প্রয়োজন হলে কাভেম হজ বাঁহাতি স্পিন করতে পারেন। এছাড়া অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের প্রয়োজনে অফ স্পিন বল করেন। তবে অ্যান্টিগার উইকেটে স্পিনারদের খুব বেশি প্রয়োজন হয় না। 

এদিকে, বাংলাদেশ একাদশ ঘোষণা না করলেও পেসারদের আধিক্য যে বেশিই হবে সেটি অনুমেয়। চার পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন স্কোয়াডে। এই চারজনের ম্যাচ খেলার সম্ভাবনা অনেটাই। সঙ্গে অফস্পিনে অধিনায়ক মিরাজতো আছেনই। তবে বোলারদের নিয়ে দুশ্চিন্তার তেমন কিছুই নেই। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের বোলরার নিজেদের ঠিকঠাক প্রমাণ করে চলছে। যত দুশ্চিন্তা ব্যাটারদের নিয়েই। ক্যারিবীয় পেস আক্রমণের বিপক্ষে ব্যাটারদের লড়াইটা ঠিকমতো হলেই অ্যান্টিগাতে সফল হতে পারবে মেহেদী হাসান মিরাজের দল। তবে মুশফিক ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর না থাকা ব্যাটিং বিভাগকে বেশ ভোগাবে। তরুণ সাদমান ইসলাম, জাকির হাসান, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহদাত হোসেন দিপুদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব অভিজ্ঞ মুমিনুল হক ও লিটন দাসের। তাদের ব্যাটের দিকেই চেয়ে থাকবে দল।

ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশের অভিজ্ঞতা যে খারাপ সেটি নয়। ভালো অভিজ্ঞতাও আছে। জিম্বাবুয়েকে বাদ দিয়ে সুপ্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর মধ্যে দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্বটাও এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে (২০০৯ সালে ২ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়)। আছে বাজে অভিজ্ঞতাও। দুই যুগের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৮ সালে। অ্যান্টিগায় বাংলাদেশ ২০২২ সালেও টেস্ট খেলেছে। সেবারও বাংলাদেশকে ভুগিয়েছেন ক্যারিবীয় পেসাররা। সাকিব-তামিম-মুশফিকরা সেবার ক্যারিবীয় পেস তোপ সামলাতে পারেননি। এবার কি পারবেন? 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের