আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৭:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

আইপিএলের মেগা নিলামে শুরুতে রেকর্ড গড়ে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তাকে ২৬.৭৫ কোটি রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ডও টেকেনি বেশিক্ষণ। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্ত। তাকে ২৭ কোচটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। 

এই মৌসুমে লখনউ ও পাঞ্জাব দুই দলেরই নতুন অধিনায়কের প্রয়োজন ছিল। তাই সম্ভাব্য হিসেবে এই দায়িত্বে দেখা যাবে পান্ত, আইয়ারকে। তারা দুজনেই ২০২৪ সালের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটি রুপির রেকর্ড ভেঙেছেন তারা। অজি পেসারকে এই দাম দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। 

সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুই দিন ব্যাপী এই নিলামে এরই মধ্যে নতুন ঠিকানা পেয়েছেন ইংল্যান্ডের তারকা জশ বাটলার। তাকে কেনার চেষ্টা করেছিল রাজস্থান রয়্যালস। তাতে সফল হয়নি তারা। পাঞ্জাব, লাখনউয়ের সঙ্গে তুমুল লড়াইয়ের পরই গুজরাট টাইটান্স তাকে ১৫.৭৫ কোটিতে দলে ভিড়িয়েছে। তারা দলে ভিড়িয়েছে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকেও। প্রথম মার্কি সেট থেকে বেঙ্গালুরু, মুম্বাইকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকান পেসারকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নেয় তারা।   

নতুন ঠিকানা পেয়েছেন মিচেল স্টার্কও। তাকে ১১.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অথচ তাকে নিতে শুরুতে ডাক দেয় কলকাতা ও মুম্বাই। পরে বেঙ্গালুরুও আগ্রহ দেখাতে শুরু করে। তখনই ঘটনাক্রমে স্টার্ককে কিনে নেয় দিল্লি। অথচ গত আসরের দাম থেকে অনেক কমেই বিক্রি হয়েছেন তিনি। গতবার রেকর্ড ২৪.৭৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী