বাংলাদেশের বিপক্ষে কৃপণ বোলিংয়ে সিলসের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনই ইতিহাস তৈরি করেছেন ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস। যা ছিল কৃপণ বোলিংয়ের। বাংলাদেশকে ১৬৪ রানে প্রথম ইনিংসে বেঁধে ফেলতে তার বোলিং ফিগার ছিল ১৫.৫ ওভারে ১০ মেডেনে মাত্র ৫ রান! টেস্ট ক্রিকেটে এক ইনিংসে অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে ১৯৭৮ সাল থেকে এটাই সবচেয়ে কৃপণ বোলিংয়ের নজির।

অবশ্য এক ইনিংসে অন্তত ৯০ ডেলিভারি করেছেন এমন পেসারদের মধ্যে টেস্টে এমন কীর্তি একমাত্র সিলসেরই। রেকর্ড ব্রেকিং স্পেলে ওভার প্রতি রান দিয়েছেন ০.৩১।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের পেসার উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ২১-১৬-৯-৩। ওভার প্রতি রান খরচ করেছেন ০.৪২। 

তবে টেস্ট ইতিহাসের সবচেয়ে কৃপণ বোলিংয়ের ইতিহাসে আছেন আরেক ভারতীয়। তিনি বামহাতি স্পিনার বানু নাদকার্নি। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে তার বোলিং ফিগার ছিল ৩২-২৭-৫-০। কোনও উইকেট না পেলেও মেডেন দিয়েছিলেন ২৭টি। রান খরচ করেছেন ৫টি। 

গতকাল পুরো সিলস ছিলেন আনপ্লেয়েবল।  তার দুর্দান্ত বোলিংয়েই চাপে ছিল সফরকারীরা। সিলসের ৪ উইকেট ছাড়াও ৪৯ রানে তিনটি নিয়েছেন শামার জোসেফ। দুটি নিয়েছেন কেমার রোচ। একটি নিয়েছেন আলজারি জোসেফ। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের