বিজয় দিবস ক্রিকেট খেলতে মাঠে নামছেন লিপু-রাকিবুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১

প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে সোমবার সকাল সাড়ে ১০টায়।

১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য রবিবার দল ঘোষণা করেছে বিসিবি। মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চ কালরাতে নির্মমভাবে নিহত হন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশতাক। আক্রমণাত্মক ওপেনার ও ক্র্যাক প্লাটুনের নির্ভীক সদস্য জুয়েল মুক্তিযুদ্ধের মাঝামাঝি ধরা পড়েন পাক বাহিনীর হাতে। ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অপারেশনে অংশ নেওয়া জুয়েলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের স্মরণে বিজয় দিবসে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট ম্যাচ।

মুশতাক একাদশে দেখা যাবে এক ঝাঁক অভিজ্ঞ সাবেক ক্রিকেটারকে। লিপুর নেতৃত্বাধীন দলে আছেন সাবেক নির্বাচক ও খেলোয়াড় আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। দলের হয়ে খেলবেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপিসহ আরও অনেক তারকা। 

অন্যদিকে, শহীদ জুয়েল একাদশের নেতৃত্বে থাকবেন রকিবুল হাসান। এই দলে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলে আরও আছেন খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম গোল্লাসহ অভিজ্ঞ ক্রিকেটাররা।

শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আলী, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন। 

শহীদ জুয়েল একাদশ: রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফিস, তালহা জুবাইর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের