ভারতের বিপক্ষে পাত্তাই পেলো না মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩

গ্রুপ পর্বে দাপট দেখানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা ভারতের বিপক্ষে পাত্তাই পেলো না। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

কুয়ালালামপুর বেইউমাস ওভালে সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে ভারত। 
 
৮১ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত। ২২ রানে হারায় দুটি উইকেট। তৃতীয় উইকেটে ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। ১৩তম ওভারের প্রথম বলে নিশিতা আকতার নিশিকে ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছেন প্রসাদ। ত্রিশা সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন। প্রসাদ খেলেন ২২ রানের ইনিংস।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে ২৭ রানের জুটি গড়েন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ১৪ রান আসে ইভার ব্যাট থেকে। ছোঁয়া খেলেন ১০ রানের ইনিংস। এছাড়া নিশিতা (১০) ও হাবিবা (১১) রান করলেও বাংলাদেশের মেয়েরা কোনও রকমে ৮০ রানের সংগ্রহ দাঁড় করায়।  

সুপার ফোরে কাল দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বেইউমাস ওভালে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরু হবে বেলা ১২টায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম