আইপিএলে দল না পাওয়া ওয়ার্নার এবার নাম লেখালেন পিএসএলে 

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৬

আইপিএলে অবিক্রিত থাকার পর এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মার্কি তালিকায় নিবন্ধন করেছেন ডেভিড ওয়ার্নার। 

পাকিস্তান সুপার লিগ নিজেদের প্ল্যাট ফর্ম এক্সে জানিয়েছে, ‘রোমাঞ্চকর একটা বছর শেষ করে অজি পাওয়ার হাউজ ডেভিড ওয়ার্নার পিএসএল ড্রাফটে নিবন্ধন করেছেন।’

পিএসএলের দশম মৌসুম শুরু হবে আগামী ৮ এপ্রিল। চলবে ১৯ মে পর্যন্ত। তার আগে ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকারা এরই মধ্যে ড্রাফটে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ওয়ার্নার ছাড়াও আছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। 

পিএসএল ড্রাফটে নাম লেখানোর আগে ক্যারিয়ারে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। অভিজ্ঞ এই ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ নিলামে নাম লেখালেও অবিক্রিত থেকেছেন।

সাবেক অজি ওপেনার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বিদায় নিলে তখনই অবসরের ঘোষণা দেন তিনি। টুর্নামেন্টে সাত ম্যাচে তার রান ছিল ১৭৮। ফিফটিও ছিল দুটি। ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। 

১১২ ম্যাচের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে তার রান ৮ হাজার ৭৮৬। গড় ৪৪.৫৯। যেখানে ২৬ সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ার সেরা স্কোর ৩৩৫। ১৬১ ওয়ানডেতে তার সংগ্রহ ৬ হাজার ৯৩২। গড় ৪৫.৩০। সেঞ্চুরি আছে ২২টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১০ ম্যাচে তার রান ৩ হাজার ২৭৭। স্ট্রাইক রেট ১৪২.৪৭। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।  
  
/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম