বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে যা বললেন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রত্যেকবার সফলভাবে শেষ হলেও বিতর্ক তুলেছেন খেলোয়াড়রা তাদের পারিশ্রমিক না পাওয়ার কারণে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ দিতে বলেছিল বিসিবি। খেলা চলার সময় ২৫ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ খেলা শেষ হলে। কিন্তু বিপিএল মাঠে গড়ালেও ক্রিকেটারেদের ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়নি।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এই ব্যাপারে আশ্বাস দিলেন, ‘আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। ফ্র্যাঞ্চাইজিরা যাতে মনে করে আমরা তাদের অংশীদার। তারাও বাংলাদেশ ক্রিকেটের জন্য খরচ করছে।’

ফারুক আরও বলেছেন, ‘আসলে আপনি যদি একদম সাদামাটা চিন্তা করেন, এটা নয় কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারবো না। এর মানে এই না যে খেলোয়াড়রা পারিশ্রমিক পাবে না। গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে।’

বিসিবির বোর্ডের দায়িত্ব নিয়ে ফারুক চার মাস পার করেছেন। এই সময়ে সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা যাই করি, ফলাফলের দিকটা ভেবেই করি। কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী