রিকেলটন-বাভুমার সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৩

টনি ডি জর্জির ইনজুরিতে ওপেনিংয়ে নামতে হয়েছিল রায়ান রিকেলটনকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার নতুন জায়গায় খেলে ফেললেন ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল ইনিংস। প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে এখন ডাবল সেঞ্চুরির অপেক্ষায় তিনি। তার সঙ্গে দারুণ ভূমিকা রেখেছেন ক্যারিয়ারের সেরা সময় কাটানো টেম্বা বাভুমা। দুজনের সেঞ্চুরিতে প্রথম দিনেই পাকিস্তানের ঘাড়ে চেপে বসেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে চার উইকেটে ৩১৬ রান স্বাগতিকদের।

রিকেলটন ও বাভুমার দুইশ ছাড়ানো জুটিতে কেপটাউনের নিউল্যান্ডসে আধিপত্য দেখালো দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ১৭৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন, যার মধ্যে ১০২ রানই এসেছে অফসাইড থেকে। অনসাইড সামাল দিয়ে বাভুমা তুলে নেন সেঞ্চুরি, ১৭৯ বলে করেন ১০৬ রান। 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে (১৭) নিয়ে ৬১ রানের জুটি গড়েন রিকেলটন। খুররাম শাহজাদের শিকার হন মার্করাম। এরপর উইয়ান মুল্ডার (৫) ও ট্রিস্টান স্টাবসকে (০) দলীয় ৭২ রানের মধ্যে ফেরান মোহাম্মদ আব্বাস ও আগা সালমান।

পাকিস্তান ভেবেছিল ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে তারা। কিন্তু লাঞ্চের পর থেকে বিকালের সেশনের প্রায় শেষ পর্যন্ত ম্যাচ শাসন করেন বাভুমা ও রিকেলটন। দুজনের জুটি ছিল ২৩৫ রানের, যা পাকিস্তানের বিপক্ষে যে কোনও উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

১৬৭ বলে সেঞ্চুরি করা বাভুমা আরও ১২ বল খেলে বিদায় নেন, তার ইনিংসে ছিল ৯ চার ও ২ ছয়। অন্যদিকে ২৩২ রানের অপরাজিত ইনিংসে রিকেলটন ২১ চার ও ১ ছয় মারেন। তার সঙ্গে অপরাজিত আছেন ডেভিড বেডিংহ্যাম (৪)। 

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের