হার দিয়ে শুরু জ্যোতিদের ক্যারিবীয় সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১২:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:২২

চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততেই হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে শুরুতেই হোঁচট খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার সেন্ট কিটসে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতেছে ক্যারিবীয় মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেলো। বাকি দুই ম্যাচে এখন জিততেই হবে জ্যোতিদের। 

সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে সুযোগ পায় বাংলাদেশ। ভালো শুরুর পরও বড় স্কোর করতে না পারায় দলের ইনিংসটিও বড় হয়নি। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে পারেন নারীরা। সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন সুপ্তার ব্যাটে। মুর্শিদা খাতুন করেন ৪০ রান। সোবহানা মোসতারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন।

১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ দারুণ জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে অধিনায়ক ম্যাথিউস হয়ে যান দেশটির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৯৩ বলে ১৬ চারে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। কিয়ানা খেলেন ৭০ রানের ইনিংস। দুজন মিলে গড়েন ১৬৪ রানের উদ্বোধনী জুটি। ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।একটি মাত্র উইকেট হারিয়ে স্বাগতিক দল ৩১.৪ ওভারে জয় নিশ্চিত করে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম