বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের আধিপত্য চলছেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়ে বাংলাদেশ নারী দলকে তারা ১০৬ রানের ব্যবধানে হারিয়েছে। 

শুরুতে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন ঝড়ে ৬ উইকেটে ২০১ রান করে স্বাগতিক দল। জবাবে বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে থামে ৯৫ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। 

শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু বল হাতে সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি তারা। ওপেনার কিয়ানা জোসেফ শুরু থেকে চড়াও হয়েছেন। অধিনায়ক হেইলি ম্যাথুজকে নিয়ে ওপেনিংয়ে যোগ করেন ৫৩ রান। ম্যাথুজ ১৮ বলে ২৭ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর দ্রুত শেমাইন ক্যাম্পবেল (১১) ফিরলে ক্রিজে নামেন ডিয়ান্ড্রা ডটিন। নেমেই আগের ম্যাচের মতো তাণ্ডব শুরু করেন তিনি। তাতে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করে কিয়ানা-ডটিন জুটি। কিয়ানা ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানে ফিরলে ভাঙে জুটি। ডটিন কিছুক্ষণ সামলে আউট হলে এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯) বঞ্চিত হয়েছেন। তার ২০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। তার পর শাবিকা গাজনাবির ১২ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ২৬ রানে দুটি শিকার করেছেন রাবেয়া খাতুন। একটি নিয়েছেন স্বর্ণা আক্তার। 

বড় লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২৪ রানে হারায় তিন উইকেট। নিয়মিত বিরতিতে আরও উইকেট পড়তে থাকায় কোনওভাবেই প্রতিরোধ গড়তে পারেনি। সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেছেন শারমিন আক্তার। ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১০ রান। ১৩* রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬ রানে দুটি উইকেট নেন হেইলি ম্যাথুজ। ১৫ রানে দুটি নিয়েছেন চেরি অ্যান ফ্রেজার। ২১ রানে অ্যাফি ফ্লেচারও দুটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা কিয়ানা জোসেফ। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের