পদত্যাগ করেছেন বাংলাদেশ নারী দলের কোচ

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪

বাংলাদেশ নারী দলের কোচের পদ ছেড়েছেন হাসান তিলকারত্নে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করবেন না তিনি। 

সর্বশেষ ক্যারিবিয়ান সফরটা ভুলে যেতে চাইবে জাতীয় নারী ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি স্থান পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে তো ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা। 

দুই বছরের চুক্তিতে তিলকারত্নে দিলশান নারী দলের কোচ হয়ে আসেন ২০২২ সালের অক্টোবরে। তার পর সেই চুক্তির মেয়াদ বাড়ানো হয় ক্যারিবিয়ান সফর পর্যন্ত।

ক্রিকবাজকে হাসান তিলকারত্নের পদত্যাগ নিয়ে উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরেই হাসান তিলকারত্নে আমাদের জানিয়ে দেন, আর দায়িত্ব পালন করতে চান না তিনি।’  

লঙ্কান কোচের অধীনে বাংলাদেশ নারী দল দ্বিপক্ষীয় সিরিজে কিছু সাফল্য পেলেও বৈশ্বিক ইভেন্টে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ফলে বোর্ডও তার চুক্তি বাড়াতে আর আগ্রহী ছিল না। তাই হাসান তিলকারত্নে নিজ থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু জানা গেছে, বিসিবি এখন স্থানীয় কাউকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ সারোয়ার ইমরানের নাম শোনা যাচ্ছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম