চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনকে পাবে তো নিউজিল্যান্ড?

  স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট শঙ্কায় নিউজিল্যান্ড। ফাস্ট বোলার লকি ফার্গুসনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার পাকিস্তানে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 

ফার্গুসন সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। বুধবার প্রথম কোয়ালিফায়ারে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সকে নেতৃত্ব দেওয়ার সময় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান। নিজের জন্য বেঁধে দেওয়া চার ওভার পুরোপুরি শেষ করতে পারেননি। তার স্পেল ও ইনিংসে শেষ একটি বল বাকি ছিল। পরে তা সমাপ্ত করেন মোহাম্মদ আমির। শেষ বলে যখন এক রান প্রয়োজন, সিকান্দার রাজা আমিরের বলে চার মেরে দুবাইকে ফাইনালে তুলেছেন। 

পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ফার্গুসন নিজের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘হালকা হ্যামস্ট্রিংয়ের সমস্যা, দুর্ভাগ্যজনক। আজকের রাতটা আমাদের জন্য কঠিন গেছে। যদি শেষ বলটা আমি করতে পারতাম।’

পরের দিন স্ক্যান করিয়েছেন ফার্গুসন। নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিডের মতে, চোটের অবস্থা জানতে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষায় আছেন তারা। 

তার চোট কিউই দলের জন্য দুশ্চিন্তার। দলটিতে সবচেয়ে অভিজ্ঞ পেসারদের একজন তিনি। ফার্গুসন শুক্রবার এলিমিনেটরেও খেলতে পারেননি। তার বদলে নেতৃত্ব দেন স্যাম কারান। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের