বাইরে থেকে সতীর্থদের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে পাঁচ বছর নিষিদ্ধ সোহেলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশ নারী ক্রিকেটাররা যখন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন, ওই সময় দলের বাইরে থেকে সতীর্থদের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি আক্তার। ফিক্সিংয়ের প্রস্তুাব দিয়ে শেষ পর্যন্ত ফেসে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

অভিযোগ মেনে নেওয়া সোহেলির সাজা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য। এই সময়কালে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সকল ধরনের কাজে নিষিদ্ধ থাকবেন।

২০২৩ সালে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার পর অবশ্য নিজেই সেটি স্বীকার করেছিলেন সোহেলি। ওই সময় তিনি জানান, আকাশ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিনি প্রস্তাব পান। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। 

আইসিসি জানিয়েছে, ফিক্সিং সংক্রান্ত পাঁচটি ধারা ভঙ্গ করেছেন সোহেলি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাছে দায় স্বীকার করে নিয়েছেন তিনি। তাতেই লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হচ্ছেন বাংলাদেশি এই স্পিনার। এই সময়ে কোনও ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সোহেলি।

বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন সোহেলি। দুটি আন্তর্জাতিক ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী এই স্পিনার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি