চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোসেশনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২

কয়েকদিন পরই পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ইতোমধ্যে বাংলাদেশ দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। রাত পর্যন্ত চলেছে জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন। বুধবারও ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে অনু্শীলন করছেন নাজমুল হোসেন শান্তরা। আনুষ্ঠানিকভাবে টাইগাররা আজ মিরপুরে অনুশীলন শেষ করবে। তার আগে পুরো দল ও কোচিং স্টাফসহ বিসিবির কর্তারা ফটোসেশনে অংশ নিয়েছে।

আইসিসির বৈশ্বিক আসরগুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। তবে বাংলাদেশ দল সেই চর্চা থেকে বের হয়ে গিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের পর। নতুন বোর্ডের অধীনে আবারও দেখা গেলো হারিয়ে যাওয়া সেই ফটোসেশন।  

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে ফটোসেশন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এছাড়া ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে।  সেখানে  ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তরা। 

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। পরের ম্যাচ পাকিস্তানে। সেখানে ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৭ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম