সাত বছর পর মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

সাত বছর ধরে বন্ধ ছিল তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা। ফের শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতাটি ফিরলেও নতুন শর্ত যোগ করা হয়েছে। অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। ২০১৭ সালে যা ছিল ৫ লাখ টাকা। এত টাকা দিয়ে আগ্রহী দল পাওয়া যাচ্ছিল না। এই কারণে টুর্নামেন্টটি বন্ধই হয়ে গিয়েছিল। 

তৃতীয় বিভাগের কোয়ালিফায়ার লিগের আয়োজক বিসিবির অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তারা এবার অন্তত ৪৮টি দলকে প্রতিযোগিতায় রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। সিসিডিএমের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ৪৮টি দল রাখা। তবে আগ্রহ বেশি থাকলে সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো। সব দলকেই ঢাকাভিত্তিক হতে হবে এবং কোনও ক্রিকেট একাডেমির নামে আবেদন গ্রহণ করা হবে না। শিগগিরই পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা জানিয়ে দেওয়া হবে।’

চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হওয়ার পরই শুরু হবে তৃতীয় বিভাগের কোয়ালিফায়ার লিগ। এর মাধ্যমে ঢাকার ক্লাব ক্রিকেটে নতুন দল যুক্ত হওয়ার পথ খুলে যাবে। ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতেই এন্ট্রি ফি কমানো হয়েছে উল্লেখ করে সিসিডিএমের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২০১৭ সালে ৫ লাখ টাকার এন্ট্রি ফি অনেক ক্লাবের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা ২০১৩ সালের মতো ফি ১ লাখ টাকায় নামিয়ে এনেছি। এতে বেশি ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী