নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭

হ্যামস্ট্রিং ইনজুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেস বোলার বেন সিয়ার্স। পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা জ্যাকব ডাফি আট জাতির টুর্নামেন্টে তার স্থলাভিষিক্ত হয়েছেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রেস রিলিজ অনুযায়ী, করাচিতে দলের প্রথম ট্রেনিং সেশনে বাঁ হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সিয়ার্স। তখনই করা স্ক্যানে সামান্য ক্ষত ধরা পড়েছে, যা সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে। তাতে করে সিয়ার্সকে কেবল ২ মার্চ ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচে পাওয়া যাবে। সেই বিবেচনায় পুরো টুর্নামেন্টের জন্য তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়েছে।

প্রধান কোচ গ্যারি স্টিড বললেন, ‘বেনের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে। শেষ দিকে এসে এই ধরনের বড় ইভেন্ট থেকে ছিটকে যাওয়া সবসময় কঠিন। আর বেনের জন্য ব্যাপারটা আরও কষ্টের কারণ এটা ছিল তার প্রথম মেজর আইসিসি ইভেন্ট।’

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। করাচির ওই ম্যাচের পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে তারা। দুবাইয়ে হবে ভারতের সঙ্গে ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী