২২ মার্চ শুরু আইপিএল

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ইডেন গার্ডেনসে টুর্নামেন্ট ওপেনার মাঠে গড়াবে ২২ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। 

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা বাকি। তবে ক্রিকইনফোর খবর অনুযায়ী গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ তাদের ক্যাম্পেইন ঘরের মাঠে শুরু করবে ২৩ মার্চ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। 

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার ১২ দিন পর শুরু হবে আইপিএল।  ১০ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১২টি ভেন্যুতে। চিরাচরিত দশটি ফ্র্যাঞ্চাইজি ভেন্যুর সঙ্গে রয়েছে রাজস্থানের দ্বিতীয় ভেন্যু গুয়াহাটি ও পাঞ্জাবের দ্বিতীয় ভেন্যু ধর্মশালা।

উদ্বোধনী ম্যাচেও অধিনায়কত্ব করবেন দুই নতুন অধিনায়ক। বেঙ্গালুরু সম্প্রতি রজত পতিদারকে নিয়োগ দিয়েছে। কলকাতা তাদের অধিনায়ক হিসেবে নতুন কারও নাম ঘোষণা করবে। গতবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম