ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ম্যাচ স্থানান্তর

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১৯:৪৮আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৪৮

মুম্বাই ও পাঞ্জাবের মধ্যকার হতে যাওয়া রবিবারের ম্যাচ সরিয়ে নেওয়া হলো গুজরাটে। রাজ্য ক্রিকেট সংস্থার বরাতে বৃহস্পতিবার এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সেখানকার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

কিন্তু বৃহস্পতিবারের পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ধর্মশালার ম্যাচটি নির্ধারিত সময়েই হবে।

আগামী রবিবার পাঞ্জাব ও মুম্বাইয়ের ম্যাচ হবে গুজরাটের আহমেদাবাদে। রাজ্য ক্রিকেট সংস্থার সেক্রেটারি অনিল প্যাটেল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এই কথা জানান। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা যে কোনও মুহূর্তে হতে পারে।

অনিল সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বোর্ড আমাদের অনুরোধ করেছিল। আমরা রাজি হয়েছি। মুম্বাই ইন্ডিয়ান্স আজই আহমেদাবাদ চলে আসছে। োঞ্জাব কবে আসবে সেটা পরে জানা যাবে।’

পাকিস্তানে নয়াদিল্লি হামলা চালানোর পর থেকে উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। 

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির খেলা শেষে দুই দলকেই সড়কপথে বা রেলপথে অন্যত্র যেতে হবে। কারণ ধর্মশালার আশেপাশে থাকা দুই বিমানবন্দর অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ রাখা হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান