‘বাংলাদেশকে হালকাভাবে নিলেই বিপদে পড়তে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল একবার সেমিফাইনাল খেলেছিল। বৈশ্বিক কোনও টুর্নামেন্টে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে পরে বাংলাদেশ কখনও সেমিফাইনাল পার হতে পারেনি। এবারের আসরে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা খানিকটা বেশি। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাতে পারে কিনা সেটাই দেখার। তবে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন মনে করেন, বাংলাদেশকে দলকে কোনও দল হালকাভাবে নিলেই বিপদে পড়ে যাবে! 

দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। শান্তর এই কথা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে নাজমুল আবেদীন ফাহিম স্বপ্ন দেখতে চাচ্ছেন এভাবে, ‘আমার মনে হয় যে আমরা এমন একটা দল, যাদের অন্য কেউ যদি হালকাভাবে নেয়, নির্দিষ্ট কোনও দিনে যেকোনও দলকে হারিয়ে দিতে পারি। সেরকম শক্তি আমাদের আছে। সেটার ওপর ভরসা করে বলতে পারি, আমরা অনেক দূর যেতে পারবো।’

কাগজে-কলমে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দল অনেকখানি এগিয়ে থাকলেও বাস্তবতা ভিন্ন। বিসিবির এই পরিচালক মনে করেন, ‘ক্রিকেট তো এমন-ই এক খেলা, যেখানে আমরা কাগজে কলমে হিসাব করে বলতে পারি, এই দল সেই দলের সঙ্গে জিতবে। এই দল চ্যাম্পিয়ন হবে। অন্য দল রানার্সআপ হবে। কিন্তু সেটা তো সেভাবে হয় না। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা, এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোনও ব্যাপারেই নিশ্চয়তা নেই। তবে অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। তবে যাবোই যে, সেই নিশ্চয়তা দেওয়া যায় না।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের