কুনেমানের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা পায়নি আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল ম্যাট কুনেমানের। অস্ট্রেলিয়ার বামহাতি স্পিনার তার পর আইসিসির নিয়ম মেনে পরীক্ষা দিতে বাধ্য হয়েছিলেন। সেখানে সুখবরই পেয়েছেন তিনি। অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন। ফলে বোলিং করা নিয়ে কোনও ঝামেলার মুখে পড়ছেন না তিনি। 

কুনেমান প্রশ্নের মুখে পড়েন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর। অস্ট্রেলিয়ার ২-০ তে জেতা ওই সিরিজে ১৬ উইকেট নিয়েছেন কুনেমান। অজি স্পিনার অবশ্য ২০১৭ সাল থেকে পেশাদার ক্যারিয়ারে কখনও প্রশ্নের মুখে পড়েননি।  তার পর ব্রিসবেনে টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। 

পরীক্ষার সময় কুনেমানকে টেস্ট সিরিজের মতোই বোলিং করতে বলা হয়েছিল। যে সেশনের স্থায়িত্ব ছিল ঘণ্টা খানেকেরও বেশি। আইসিসির পর্যবেক্ষকরা তখন তাকে কড়া নজরেই দেখেছেন। 

পরীক্ষায় উতরে যাওয়ার পর অজি স্পিনার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নিজের বোলিং অ্যাকশন নিয়ে কখনও সন্দেহ ছিল না তার। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমার পাশে পরিবার, বন্ধু, সতীর্থ ও ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে দাঁড়িয়েছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি নিজের বোলিং অ্যাকশন নিয়ে পুরো ক্যারিয়ারে কখনও সন্দেহ ছিল না। সব সময়ই ভিন্ন কন্ডিশনে স্পিন বোলিং শিল্পটাকে উন্নত করার জন্য মুখিয়ে আছি। ’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের