টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রিজওয়ান-বাবর, নেতৃত্বে সালমান

  স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৬:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৬:৪০

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছিল। নিউজিল্যান্ড সিরিজে সেটা করেও দেখালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, তারকা ব্যাটার বাবর আজমকে বাদ দিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে তারা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর দলে ব্যাপক পরিবর্তন এসেছে। ভাইস ক্যাপ্টেন হয়ে ফিরেছেন শাদাব খান। আর রিজওয়ানের ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকা সালমান আগাকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। ওয়ানডে সিরিজের দলে অবশ্য রিজওয়ানকেই অধিনায়ক রাখা হয়েছে। সেই দলে ব্যাপক পরিবর্তন অবশ্য হয়নি। শুধু বাদ পড়েছেন পেসার শাহীন আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাদ পড়লেও ফিরেছেন আব্দুল্লাহ শফিক। 

পিসিবি বিবৃতিতে আরও জানিয়েছে, দীর্ঘ বিরতির পর ফিরেছেন মোহাম্মদ হারিস। গোড়ালির ইনজুরিতে সাইম আইয়ুব বাইরেই থাকছেন। 

টি-টোয়েন্টি দলে নতুন মুখ রয়েছেন তিনজন। তারা হলেন- আব্দুল সামাদ, হাসান নওয়াজ ও মোহাম্মদ আলী। ওয়ানডেতেও অভিষেকের অপেক্ষায় আকিফ জাভেদ ও মোহাম্মদ আলী। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন এই চারজন। 

নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৬ মার্চ। তার পরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: হাসান নওয়াজ, ওমর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাঁহাদাদ খান, মোহাম্মদ আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান। 

ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম