মুশফিক সবসময় বাংলাদেশ ক্রিকেটের হিরো হয়ে থাকবে: করুণারত্নে

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১৭:৫২আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:৫২

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিম অবসর নিয়েছেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিচ্ছেন তার একসময়ের সতীর্থরা। এবার মুশফিককে নিয়ে আবেগী হয়ে গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দিমুথ করুণারত্নে।

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কিপার ব্যাটারকে হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানালেন করুণারত্নে। মুশফিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন লঙ্কান ব্যাটার। তবে মাঠের খেলায় দুজনের দেখা হয়েছে অনেকবার। শ্রীলঙ্কার ওপেনার ফেসবুকে লিখেছেন, মুশফিক বাংলাদেশে ক্রিকেটে বড় পার্থক্য তৈরি করেছেন এবং ১০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচের আগে সতীর্থদের কাছ থেকে মুশফিকের গার্ড অব অনার পাওয়ার ছবি শেয়ার করে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের লিজেন্ড। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের মেরুদণ্ড সে। তার নিবেদন, দক্ষতা ও খেলার প্রতি ভালোবাসা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তীক্ষ্ণ কিপিং, মুশফিকুর সবসময় দলের জন্য সর্বস্ব দিয়েছে।’

পোস্টের শেষ দিকে করুণারত্নে মুশফিককে তার অবদানের জন্য ধন্যবাদ দিলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সুন্দর কিছু স্মৃতির জন্য ধন্যবাদ মুশফিকুর। তুমি সবসময় বাংলাদেশ ক্রিকেটের হিরো হয়ে থাকবে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে