লিটনের ৬০ রান ম্লান করে দিলেন অগ্রণী ব্যাংকের অমিত-ইমরানুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৭:১৯আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:১৯

গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন লিটন দাস। দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে প্রথম ম্যাচে ১৪ রান করেছিলেন। সোমবার খেলেছেন ৬০ রানের ইনিংস। তার ইনিংসে ভর করেই গুলশান ৪৯ ওভারে তুলেছে ২২২ রান। মাঝারি এই লক্ষ্যে খেলতে নেমে লিটনের ৬০ রানকে ম্লান করে দিয়েছেন অগ্রণী ব্যাংকের দুই ব্যাটার অমিত হাসান ও ইমরানুজ্জামান। তাদের দু’জনের জোড়া হাফসেঞ্চুরিতে ১২ বল আগে ৬ উইকেটে জয় নিশ্চিত করেছে অগ্রণী ব্যাংক।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুলশান। দুই ওপেনার আজিবুল হাকিম তামিম (১২) ও জাওয়াদ আবরার (৩) শুরুতেই সাজঘরে ফেরেন। ২২ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট লিটন ও খালিদ হাসান মিলে ৭১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। খালিদ আউট হওয়ার পর লিটনও ফিরলে বড় স্কোর গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে গুলশান ২২২ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। লিটন ৬২ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে খালিদ (২৩), মঈনুল ইসলাম (২২), হাবিবুর শেখ মুন্না (২১), নিহাদুজ্জামান (১৯*) ও ইফতেখার হোসেন (১৮) রানের ইনিংস খেলেছেন।

অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে আরিফ আহমেদ ২৮ রানে নেন তিনটি উইকেট। এছাড়া রুয়েল মিয়া ও রবিউল হক প্রত্যেকে নেন দুটি করে উইকেট। 

২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংক ৯ রানে হারায় সাদমান ইসলাম (০) ও ইমরুল কায়েসের (৩) উইকেট। যদিও তৃতীয় উইকেটে ইমরানুজ্জামান ও অমিত হাসান মিলে প্রতিরোধ গড়েন। তাদের ১৩৪ রানের জুটিতেই জয়ের পথটা তৈরি হয়ে যায়। ইমরানুজ্জামান ৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে আউট হন। ইমরানুজ্জামানের আউটের পর স্কোরবোর্ডে আরও ১০ রান যোগ হতেই ফেরেন অমিত। ৯৪ বলে ৫ চারে তিনি ৬৩ রানের ইনিংস খেলেছেন। এরপর বাকি পথটা মার্শাল আইয়ুব ও তাইবুর রহমানের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে ৪ উইকেট হারিয়ে পাড়ি দেয় অগ্রণী ব্যাংক। মার্শাল ৪০ ও তাইবুর ৩৫ রানে অপরাজিত থাকেন।

গুলশানের বোলারদের মধ্যে মেহেদী হাসান দুটি ও আজিজুল হাকিম একটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের