শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১১:১৪আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৩৯

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৫০ ওভারের ক্রিকেটের জন্য সোমবার ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ। সর্বশেষ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। নাঈম ফিরেছেন ২ বছর পর। 

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াড ছিল ১৫ জনের। লঙ্কানদের বিপক্ষে ১৬ জনের স্কোয়াড দিয়েছে গাজী আশরাাফ হোসেন লিপুর নেতৃত্বে থাকা নির্বাচক কমিটি। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দুইজন অবসর নিয়েছেন। এর বাইরে নাসুম আহমেদ ও সৌম্য সরকার বাদ পড়েছেন। ফিরেছেন তানভীর ইসলাম, নাঈম শেখ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে চলে গেছেন। ফলে তাদের জায়গা খালিই ছিল। এই জায়গা পূরণ করবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অধিনায়ক মিরাজ হয়তো মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করবেন। অন্যদিকে মুশফিকের বদলি হিসেবে দেখা যাবে লিটনকে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না তিনি। একটি টুর্নামেন্ট শেষে দলে ফিরতে যাচ্ছেন।

নাঈম হাসানকে ফেরাতে বাদ পড়তে হয়েছে সৌম সরকারকে। নাঈম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। সেই লঙ্কানদের বিপক্ষেই ফিরলেন তিনি। এদিকে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ফিরছেন শ্রীলঙ্কা সিরিজে। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম,  নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শামীম হোসেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ