পারটেক্সকে ১০০ রানে অলআউটের পর ৮ উইকেটে জিতলো আবাহনী

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৪:২৫আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৪:২৫

ঢাকা প্রিমিয়ার লিগে এবার মাত্র ১০০ রানে অলআউট হয়ে গেছে সাব্বির রহমান রুম্মনের পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাদের অল্পতে বেঁধে তারপর সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেনের আবাহনী। ১৮ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্সকে অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক মাহফুজুর রহমান রাব্বি। দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আবাহনীকে ১০১ রানের লক্ষ্য দেয় পারটেক্স। সহজ লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে দুই ব্যাটারকে হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। বাকি পথটা মোসাদ্দেক হোসেন ও পারভেজ হোসেন ইমন মিলে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে পাড়ি দিয়েছেন। পারভেজ ৫০ বলে ৫৫ এবং মোসাদ্দেক ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। পারটেক্সের তানভীর হোসেন নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পারটেক্স বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১০০ রানে অলআউট হয় তারা। দলের তিন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। জয়রাজ শেখ ৩৬, সাব্বির ২৩ ও আদিলের ব্যাট থেকে আসে ১৩ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে সবচেয় সফল ছিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তরুণ এই স্পিনার ১৮ রানে ৫ উইকেট তুলে পারটেক্সের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। এছাড়া আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও অফস্পিনার মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন মো. এনামুল হক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি