আইসিসির মানে এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড!

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১৩:৪১আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৩:৪৩

টুর্নামেন্টে ভারত একচেটিয়াভাবে নিজেদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা গেছে সেটা। আয়োজক দেশ পাকিস্তানে সফর না করে তারা সবগুলো ম্যাচ খেলেছে এক ভেন্যু দুবাইয়ে। যা নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে সমালোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার অ্যান্ডি রবার্টস সেজন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।  

কঠোর ভাষায় আইসিসির সমালোচনা করে রবার্টস বলেছেন, ‘এটার একটা সমাধান হওয়া দরকার। ভারত সব কিছু পেতে পারে না। কোনও কোনও সময় আইসিসিকে অবশ্যই ভারতকে না বলতে হবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই রকম সুবিধা পেয়েছে তারা। তারা আগে থেকেই জানতো কোথায় সেমিফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের কোনও ধরনের সফর করতে হয়নি। একটা টুর্নামেন্টে কীভাবে একটা দল কোনও সফর ছাড়া থাকে?’

রবার্টস কথাগুলো বলেছেন ভারতের মিড ডে পত্রিকায়। সেখানে সার্বিক বিষয়কে ন্যায়সংগত নয় বলে মন্তব্য করেন তিনি, ‘‘পুরো অবস্থা মোটেও ন্যায়সংগত না। লেভেল প্লেয়িং ফিল্ড থাকা জরুরি। আমি জানি, ভারত থেকে প্রচুর অর্থ আসে। কিন্তু ক্রিকেট কখনও একদেশভিত্তিক খেলা হতে পারে না। এখন মনে হচ্ছে এটা একজাতির প্রতিযাগিতা এবং সার্বিক পরিস্থিতি মোটেও সবার জন্য সমান নয়। আমার কাছে আইসিসির মানে এখন ইন্ডিয়ান  ক্রিকেট বোর্ড হয়ে গেছে। ভারতই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ভারত যদি কাল বলে, ‘শুনো এখন থেকে কোনও নো, ওয়াইড থাকবে না’, তাহলে আমার কথা বিশ্বাস করুন, আইসিসি ভারতকে তখন সন্তুষ্ট করতে সব চেষ্টাই করবে।’’   

স্যার রবার্টসের আগে একইভাবে সমালোচনা করেছিলেন দুইবারের বিশ্বকাপ জয়ী তার আরেক সতীর্থ ভিভিয়ান রিচার্ডস। তিনি প্রশ্ন করেছিলেন, কেন নির্দিষ্ট একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান